বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

চমৎকার স্বাদের পুষ্টি সমৃদ্ধ ফল সাতকড়া ... নওরোজ ।

ফলটির নাম সাতকড়া । কমলালেবু বা জাম্বুরা  সদৃশ টক ফল । ফলটি খেতে হয় তরকারি করে  এক বিশেষ পদ্ধতি অনুসরন করে ।মজা করে ভাতের সাথে বা আচারের  করে ।

চমৎকার স্বাদের পুষ্টি সমৃদ্ধ  ফল সাতকড়া

সাতকড়া 




সাতকড়ার পরিচয় 


  • সাতকড়া হলো বিশেষ ধরনের  সুস্বাদু ঘ্রানযুক্ত এক প্রকার কমলালেবু  অথবা জাম্বুরা জাতীয় টক ফল । 
  • দেখতে অনেকটা চ্যাপ্টা গোলাকার , শাঁস পরিমানে খুব কম টক ও তিতা । 
  • সাতকড়ার  বাইরের অংশ এক ধরনের  খসখসে  সবুজ ও পুরু ।
  • এর ভেতরে অংশটাও  অনেকটা কমলার  মতো এবং রসে টইটম্বুর থাকে । 
  • সাতকড়া  একটি মৌসুমি ফল । 
  • সাতকড়া গাঢ়সবুজ রঙের হলেও  পরিপূর্ন বয়সে গাঢ় হলুদ বা হলুদ রঙের হয় ।
  • প্রতিটি ফলের গড় ওজন  প্রায় ৩২৯ গ্রাম । 
  • সাইট্রাস গোত্রের অন্তর্ভুক্ত লেবুজাতীয়  এই ফল  ভারতের  পাহাড়ি  এলাকার  আদি ফল হিসেবে গন্য করা হয় । 


চমৎকার স্বাদের পুষ্টি সমৃদ্ধ  ফল সাতকড়া

সাকড়ার ছবি



সাতকড়ার  পুষ্টি গুন  


  • সাতকড়া একটি ভিটামিনসমৃদ্ধ  ফল এবং পুষ্টিমান অনেক উন্নত । 
  • সাতকড়ায় রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি ,ক্যালসিয়াম ও ফসফরাস , যা সচরাচর  অনেক ফলে দেখা যায় না ।
  • তাই সাতকড়াকে  একটি ঔষধি  ফল হিসেবেও বিবেচনায় আনা যেতে পারে । 
  • শরীরের বাত , শিরা-উপশিরা  ব্যাথায় যারা ভুগছেন  তারা সাতকড়া খেতে পারেন । 
  • তবে যাদের গ্যাস্টিক  আছে তাদের এই ফল এড়িয়ে চলাই ভালো । 

সাতকড়ার ব্যবহার 


চমৎকার স্বাদের পুষ্টি সমৃদ্ধ  ফল সাতকড়া

সাতকড়া দিয়ে গরুর মাংস রান্না




  • সিলেট বিভাগের প্রায় প্রতিটি মানুষের কাছে সাতকড়া অতি পরিচিত একটি নাম । 
  • মানুষের খাদ্য তালিকায়  বাড়তি আকর্ষন  হিসেবে  সাতকড়া স্বমহিমায়  ভাস্বর ।
  • এখানকার মাংস জাতীয় তরকারি রান্নায়  সাতকাড়া অবশ্যই অপরিহার্য । 
  • সাতকড়া  আর গরুর  পায়ের হাড় দিয়ে   জনপ্রিয় খাট্টা তৈরি করা হয় । 
  • এ ছাড়া মাংসের ভুনায় সাতকরা মিশ্রিত করলে এক অভাবনীয় স্বাদ পাওয়া যায় । 
  • বড় আকারের মাছ ও মাংসের তরকারিতে স্বাদ বাড়াতে সাতকড়া  ব্যবহার করা হয় । 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

নওরোজ ।বাংলা নিউজ পেপার।

নওরোজ হলো একটি প্রফেশনাল অনলাইন প্লাটফরম।এখানে আমরা শুধুমাত্র সেই সব জিনিস প্রদান করবো যেটা আপনি পছন্দ করেন।আমরা আপনাকে চাকরি ধর্ম বাণিজ্য বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিনোদন মুক্তকথা রাজনীতি লাইফস্টাইল শিক্ষা শিল্প ও সাহিত্য সর্বশেষ এর ওপর নির্ভরযোগ্য তথ্য প্রদানে আমাদের সর্বোচ্চ চেষ্টা করি।আমরা নওরোজ এর প্রতি আমাদের আবেগকে একটি ক্রমবর্ধমান অনলাইন ওয়েবসাইট এ পরিণত করতে কাজ করে যাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃতানবিরুল ইসলাম
ইমেইল: mtitanbir2003@gmail.com
ঠিকানা: বুকাবুনিয়া, বামনা-৮৭৩০