২৮ বৎসর অতিক্রান্ত বয়সের শুরুর দিকে কবি বেনজির আহমদ ‘নওরোজ’ নামক একটি মাসিক পত্রিকা প্রকাশের উদ্যেগ নেন ।এই পত্রিকাটি প্রকাশের আগেই নজরুল মাসিক ১২৫ টাকা সম্মানিতে নওরোজ পত্রিকায় যোগদান করেন । এই পত্রিকায় নজরুলের প্রথম কবিতা প্রকাশিত হয় ‘নওরোজ ’ শিরোনামে ।
নওরোজ কবিতাটি জিন্জীর কাব্যগ্রন্থে অন্তরভুক্ত ।
![]() |
কাজী নজরুল ইসলাম-এর কবিতা নওরোজ |
নওরোজ
-কাজী নজরুল ইসলাম
রুপেরে সওদা কে করিবি তোরা আয় রে আয় ,
নওরোজের এই মেলায় !
ডামাডোল আজি চাঁদের হাট
লুট হল রুপ হল লোপাট !
খুলে ফেলে লাজ শরম টাট
রুপসিরা সব রুপ বিলায়
বিনি কিম্মতে হাসি -ইঙ্গিতে হেলাফেলায়
নওরোজের এই মেলায় !
শা-জাদা উজির নওয়াব-জাদারা - রুপকুমার
এই মেলার খরিদ-দার !
নও-জোয়ানির জহুরি ঢের
খুঁজিছে বিপণি জহরতের ,
জহরত নিতে টেড়া আখের
জহর কিনিছে নির্বিকার !
বাহানা করিয়া ছোঁয় গো পিরান জাহানারার
নওরোজের রুপকুমার !
ফিরি করে ফেরে শা-জাদি বিবি ও বেগম সাব
চাঁদ মুখের নাই নেকাব ?
শূন্য দোকানে পসারিনি
কে জানে কী করে বিকি কিনি !
চুড়ি-কঙ্কণে রিনিঠিনি
কাঁদিছে কোমল কড়ি রেখাব
অধরে অধরে দর কষাকষি - নাই হিসাব !
হেম কপোল লাল গোলাব ।
হেরেম বাঁদিরা দেরেম ফেলিয়া মাগিছে দিল ,
নওরোজের নও মফিল !
সাহেব গোলাম ,খুনি আশেক ,
বিবি-বাঁদি , সব আজিকে এক !
চোখে চোখে পেশ দাখিলা চেক
দিলে দিলে মিল এক সামিল ।
বে পরোয়া আজ বিলায় বাগিচা ফুল তবিল !
নওরোজের নও -মফিল !
ঠোঁটে ঠোঁটে আজ মিঠি শরবত ঢাল উপুড় ,
রণ -ঝনায় পায় নূপুর ।
কিসমিস -ছেঁচা আজ অধর ,
আজিকে আলাপ মোখতসর !
কার পায়ে পড়ে কার চাদর ,
কাহারে জড়ায় কার কেয়ূর ,
প্রলাপ বকে গো কলাপ মেলিয়া মন ময়ূর ,
আজ দিলের নাই সবুর ।
আঁখির নিক্তি করিছে ওজন প্রেম দেদার
ভার কাহারা অশ্রু-হার ।
চোখে চোখে আজ চেনাচেনি ,
বিনি মূলে আজ কেনাকেনি ,
নিকাশ করিয়া লেনাদেনি
ফাজিল কিছুতে কমে না আর !
পানের বদলে মুন্না মাগিছে পান্না হার !
দিল সবার বে-কারার !
সাধ করে আজ বরবাদ করে দিল সবাই
নিমখুন কেউ কেউ জবাই !
লিকপিক করে ক্ষীন কাঁকাল ,
পেশোয়াজ কাঁপে টালমাটাল ,
গুরু উরু -ভারে তনু নাকাল ,
টলমল আঁখি জল বোঝাই !
হাফিজ উমর শিরাজ পালায়ে লেখে রুবাই !
নিমখুন কেউ কেউ জবাই !
শিরী লায়লিরে খোঁজ ফরহাদ খোঁজে কায়েস
নওরোজের এই সে দেশ !
ঢুড়েঁ ফেরে হেথা যুবা সেলিম
নূরজাহানের দূর সাকিম ,
আরংজিব আজ হইয়া ঝিম
হিয়ায় হিয়ায় চাহে আয়েস !
তখন তাউস কোহিনুর কারও নাই খায়েশ ,
নওরোজের এই সে দেশ !
গুলে বকৌলি উর্বশীর এ চাঁদনি চক ,
চাও হেথায় রুপ নিছক ।
শারাব সাকি ও রঙে রুপে
আতর লোবান ধুনা ধুপে
সয়লাব সব যাক ডুবে ,
আঁখি - তারা হোক নিষ্পলক ।
চাঁদো মুখে আঁকো কালো কলঙ্ক তিল-তিলক ।
চাও হেথায় রুপ নিছক ।
হাসিয়া নেশায় ঝিম মেরে আছে আজ সকল
লাল পানির রংমহল ।
চাঁদ বাজারে এ নওরোজের
দোকান বসেছে মোমতাজের
সওদা করিতে এসেছে ফের
শাজাহান হেথা রুপ - পাগল ।
হেরিতেছে কবি সুদুরেরে ছবি
ভবিষ্যতের তাজমহল -
নওরোজের স্বপ্ন -ফল ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন