বুধবার, ২ নভেম্বর, ২০২২

চমৎকার ফল তরমুজের উপকারিতা ও পুষ্টি গুন..

একটি  চমৎকার স্বাদের মেীসুমি ফরের নাম তরমুজ । এই ফলে পানির পরিমান বেশি থাকে বলেই হয়তো ইংরেজি নাম Watermelon । তরমুজ দক্ষিন আফ্রিকার ফল । তবে বর্তমানে তরমুজ  বাংলাদেশের নিজস্ব বারোমাসি ফলে পরিনত হয়েছে ।  তরমুজের ভালো ফলন হয় চরাঞ্চল এবং  নদী সংলগ্ন চরের বেলে বা পলি মাটিতে ।

 

চমৎকার ফল তরমুজের উপকারিতা ও পুষ্টি  গুন..





চট্টগ্রামসহ বাংলাদেশের সব জেলায় তরমুজ পাওয়া যায় । এক সময় চট্টগ্রামের পতেঙ্গা তরমুজের জন্য বিখ্যাত ছিল । তরমুজ বাংলোদেশের গ্রীষ্মকালীন মৌসুমি ফল ।দেখতে সুন্দর এবং মজাদার এই ফলের ঔষধি গুন সম্পর্কে আমরা অনেকেই জানি না ।  তরমুজের কিছু  উপকারিতা ও ঔষধি  গুনাগুন তুরে ধরা হলো ।




তরমুজের পুষ্টি উপাদান 

উপাদান

পরিমান

ভিটামিন

পরিমান

খনিজ

পরিমান 

শক্তি 

১২৭ কিজু

ভিটামিন  এ

২৮ ug

ক্যালসিয়াম 

৭ মিগ্রা 

শর্করা 

৭.৫৫গ্রাম 

থায়ামিন

০.০৩৩ মিগ্রা

লৌহ 

০.২৪ মিগ্রা

চিনি 

৬.২ গ্রাম 

রিবোফ্লাভিন

০.০২১ মিগ্রা 

ম্যাগনেসিয়াম

১০ মিগ্রা 

খাদ্যআশ

০.৪ গ্রাম 

নায়াসিন

০.১৭৮ মিগ্রা

ফসফরাস

১১ মিগ্রা

স্নেহ 

০.১৫ গ্রাম 

কোলিন

৪.১ মিগ্রা

পটাসিয়াম 

১১২ মিগ্রা

প্রোটিন 

০.৬১ গ্রাম 

ভিটামিন সি

৮.১ মিগ্রা

জিংক

০.১  মিগ্রা 



তরমুজের যত উপকারিতা 

চমৎকার ফল তরমুজের উপকারিতা ও পুষ্টি  গুন..


ক্যন্সার /বার্ধক্য  প্রতিরোধে

  • তরমুজে প্রচুর পরিমানে লাইকোপিন পাওয়া যায় ।
  • গবেষনায় দেখা গেছে , মানব শরীরের জন্য  খুবই গুরুত্বপূর্ন  এবং উপকারি  লাইকোপিন  তরমুজে টমেটোর চেয়ে চল্লিশ গুন বেশি ।
  • মানুষের শরীরে ফ্রি-র্যাডিকেলস উৎপন্ন হয়  যা ত্বকের ঔজ্জল্য নষ্ট করে দেয় ।
  • ফলে অল্প বয়সেই মানুষকে বৃদ্ধ মনে হয় । 
  • ফ্রি-র্যাডিকেলস শরীরে ক্যান্সারসহ নানা জটিল  রোগ তৈরিতে সহায্য করে । 
  • লাইকোপিন নামক এই রন্জক মানব শরীরে উৎপন্ন ফ্রির্যাডিকেলস  ধংস করে দেয়  
  • ফলে নানাবিধ শারীরিক জটিলতা  ও রোগ থেকে মানুষ মুক্তি পায় । 
  • লাইকোপিন  বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ সহায়ক । 

ক্লান্তি দুর করতে 



  • তরমুজে প্রচুর পরিমানে  শর্করা ,প্রটিন , কার্বো হাইড্রেড ,পানি ও ভিটামিন সি রয়েছে ।
  • অত্যাধিক পরিশ্রমের কারনে যারা ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েন ,তাদের জন্য তরমুজের শরবত খুবই উপকারি । 
  • তরমুজের শরবত পরিশ্রম জনিত ক্লান্তি ও দুর্বলতা কাটায় । 

ঘন ঘন পিপাসা রোধে 


  • ঘন ঘন পিপাসা রোধে তরমুজ অনেক উপকারি ।
  • যাদের ঘনঘন পিপাসা পায় , বিশেষ করে হৃদরোগের কারনে   ঘন ঘন ও  অধিক পিপাসা নিবারনে কিছু দিন তরমুজের শরবত পান করলে ভালো উপকার পাওয়া যায় । 

জ্বর সারাতে 


  • তরমুজের শরবত টাইফয়েড জ্বরের তীব্রতা কমাতে এবং  জ্বর পরবর্তী  অস্তিরতা ও ক্লান্তি দূর করতে বেশ উপকারি  ।

ডিহাইড্রেশন 

  • যারা রোধে কাজ করেন , বিভিন্ন কারনে রোদে সময় কাটাতে হয় যাদের  রোদ্রের তাপজনিত ডিহাইড্রেশন হয় ,তাদের জন্য তরমুজের শরবত বেশ ফলপ্রদ । 
চমৎকার ফল তরমুজের উপকারিতা ও পুষ্টি  গুন..

এক কথায় বলা যায় নানাবিধ রোগ প্রতিরোধে তরমুজ আল্লাহ তায়ালার এক বিরাট  নিয়ামত ।আরো  সুন্দর সুন্দর  পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন । কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত । ধন্যবাদ । 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

নওরোজ ।বাংলা নিউজ পেপার।

নওরোজ হলো একটি প্রফেশনাল অনলাইন প্লাটফরম।এখানে আমরা শুধুমাত্র সেই সব জিনিস প্রদান করবো যেটা আপনি পছন্দ করেন।আমরা আপনাকে চাকরি ধর্ম বাণিজ্য বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিনোদন মুক্তকথা রাজনীতি লাইফস্টাইল শিক্ষা শিল্প ও সাহিত্য সর্বশেষ এর ওপর নির্ভরযোগ্য তথ্য প্রদানে আমাদের সর্বোচ্চ চেষ্টা করি।আমরা নওরোজ এর প্রতি আমাদের আবেগকে একটি ক্রমবর্ধমান অনলাইন ওয়েবসাইট এ পরিণত করতে কাজ করে যাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃতানবিরুল ইসলাম
ইমেইল: mtitanbir2003@gmail.com
ঠিকানা: বুকাবুনিয়া, বামনা-৮৭৩০