![]() |
| ভালোবাসার কবিতা (ভালোবাসার ছন্দ) |
কবিতা কি? কবিতা ককে বলে?
কবিতা ,কাব্য বা পদ্য হচ্ছে শব্দ প্রয়োগের ছান্দসিক কিংবা অনিবার্য ভাবার্থের বাক্য বিন্যাস ---যা েএকজন কবির আবেগ- অনুভূতি ,উপলব্ধি ও চিন্তা করার সংক্ষিপ্ত রুপ এবং তা অত্যাবশ্যকীয়ভাবে উপমা -উৎপ্রেক্ষা-চিত্রকল্পের সাহায্যে আন্দোলিত সৃষ্টির উদাহরন।
ভালোবাসা কাকে বলে?
ভালোবাসার কবিতা (ভালোবাসার ছন্দ) :
![]() |
| ভালোবাসার কবিতা (ভালোবাসার ছন্দ) |
গহন রাতি ডাকে আমায়,এসে তুমি আজকে
কাঁদিয়ে গেলে হায় গো আমার বিদায় বেলার সাঁঝকেে
আসতে যদি হে অতিথি , ছিল যখন শুল্কা তিথি
ফুটতো চাঁপা , সেদিন চৈতালী চাঁদ হাসতো।
-- কাজী নজরুল ইসলাম ।
--------------------------------------------------
![]() |
| ভালোবাসার কবিতা (ভালোবাসার ছন্দ) |
আঁখি পানে যবে আঁখি তুলি
দুখ জ্বালা সব যাই ভুলি।
অধরে অধরে পরশিয়া
প্রাণমন উঠে হরষিয়া ।
----------------------------------------------------
![]() |
| ভালোবাসার কবিতা (ভালোবাসার ছন্দ) |
মাথা রাখি যবে ওই বুকে
ডুবে যাই আমি মহা সুখে ।
যবে বল তুমি “ভালবাসি”
শুনে শুধু আঁখিজলে ভাসি ।
--রবীন্দ্রনাথ ঠাকুর ।
-----------------------------------------------------
খুজতে আমায় গভীর রাতে এই আমাদের কুটীর -দ্বারে,
বলো তখন খুজতে তারেই হারিয়ে গেছি অন্ধকারে!
--কাজী নজরুল ইসলাম।
---------------------------------------------------
সব পিপাসার যেথায় অবসান
সেথায় যদি পূর্ণ করো প্রাণ,
তাহার পরে মরুপথের মাঝেেে
উঠে রৈাদ্র উঠুক খরতর।
--রবীন্দ্রনাথ ঠাকুর।
------------------------------------------------------
এই যে খেলা খেলছো কত ছলে
এই খেলা তো আমি ভালবাসি।
এক দিকেতে ভাসাও আখিঁজলে,
আরেক দিকে জাগিয়ে তোল হাসি ।
--রবীন্দ্রনাথ ঠাকুর।
---------------------------------------------------
প্রেমের কবিতা (ভালোবাসার ছন্দ):
আমারই মনের তৃষিত আকাশে
কাঁদে সে চাতক আকুল পিয়াসে,
কভু সে চকোর সুধা চোর আসে
নিশীথে স্বপনে জোছনায়।
----------------------------------------------------
আমারই রচিত কাননে বসিয়া
পরানু পিয়ারে মালিকা রচিয়া,
সে মালা সহসা দেখিনু জাগিয়া,
আপনারি গলে দোলে হায়।
--- কাজী নজরুল ইসলাম।
------------------------------------------------
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ,
আমরা গেঁথেছি শেফালিমালা।
নবীন ধানের মন্জরী দিয়ে
সাজিয়ে এনেছি ডালা।
--রবীন্দ্রনাথ ঠাকুর।
------------------------------------------------
![]() |
| ভালোবাসার কবিতা (ভালোবাসার ছন্দ) |
জানি ,তোমার নারীর মনে নিত্য নতুন পাওয়ার পিয়াস
হঠাৎ কেন জাগল সেদিন ,কন্ঠ ফেটে কাঁদল তিয়াস !
মোর আসনে সেদিন রানি
নতুন রাজায় বরলে আনি,
আমার রক্তে চরন রেখে তাহার বুকে মরেছিলে --
আলতা যেদিন পরেছিলে।
--------------------------------------------
![]() |
| ভালোবাসার কবিতা (ভালোবাসার ছন্দ) |
জানি রানি, এমনি করে আমার বুকের রক্তধারায়
আমারই প্রেম জন্মে জন্মে তোমার পায়ে আলতা পরায়!
এবারও সেই আলতা চরন
দেখতে প্রথম পায়নি নয়ন !
মরন -শোষা রক্ত আমার চরণ ধারে ধরেছিলে --
আলতা যেদিন পরেছিলে।
--কাজী নজরুল ইসলাম।
----------------------------------------------
রোমান্টিক কবিতা (ভালোবাসার ছন্দ):
মহান তুমি প্রিয়
এই কথাটির গৌরবে মোর চিত্ত ভরে দিও।
অনেক আশায় বসে আছি যাত্রা -শেষের পর
তোমায় নিয়েই পথের পারে বাঁধব আমার ঘর -
হে চির সুন্দর!
-------------------------------------------------
হে মোর প্রিয় , হে মোর বিপথগামী!
পথের আজও আনেক বাকি,
তাই যদি হয় প্রিয়-
পথের শেষে তোমায় পাওয়ার যোগ্য করে নিয়ো।
---কাজী নজরূর ইসলাম।
----------------------------------------------------------
জ্যোৎস্নায় তোমার চোখ খৃষ্টপূর্ব শতকের হীরকের
মত জুলে ,আবার তোমার হাত মাছ হয়ে খেলা
করে একাকিনী আমার এ হাতে ,আমরা পরস্পর
মুখোমুখি চেয়ে থাকি ।কিন্তু আমাাদের দুজনের
এই রাত্রি সত্য নয়। এতো কুহকের ভুল বেলা -
নিমেষেই অস্তমিত; তারপর কী শূন্য প্রহর!
--শামসুর রাহমান।
------------------------------------------------------
যার শিখীপাখা লেখনী হয়ে
গোপনে মোরে কবিতা লেখায়
সে রহে কোথায় হায় ?
---কাজী নজরুল ইসলাম ।
-----------------------------------------------------
ভাষা যার জানা ছিল নাকো ,
আঁখি য়ার কয়েছিল কথা,
জাগায়ে রাখিবে চিরদিন
সকরুন তাহারি বারতা।
--রবীন্দ্রনাথ ঠাকুর।
------------------------------------------
![]() |
| ভালোবাসার কবিতা (ভালোবাসার ছন্দ) |
ইচ্ছে ছিলো রাজা হবো
তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো,
আজ দেখি রাজ্য আছে
রাজা আছে
ইচ্ছে আছে,
শুধু তুমি অন্য ঘরে ।
---হেলাল হাফিজ।
----------------------------------------
![]() |
| ভালোবাসার কবিতা (ভালোবাসার ছন্দ) |
এই লেখা বুক ভেঙে লিখি
তুমি তা বুঝবে না। জানি ঠিকই।
এখন তোমার চতুর্দিক
সদ্য পাওয়া প্রেমিকের আনন্দে উম্মাদ!
তোমার কথার আলতো ঠেলা
আমাকে উপহার দিয়ে গেছে
কালো এক অন্ধকার খাদ।
---জয় গোস্বামী।
---------------------------------------------
![]() |
| ভালোবাসার কবিতা (ভালোবাসার ছন্দ) |
এই জ্যোৎস্নারাতে জাগে আমার প্রান ;
পাশে তোমার হবে কি আজ স্থান।
দেখতে পাবো অপূর্ব সেই মুখ ,
রইবে চেয়ে হৃদয় উৎসুক,
বারে বারে চরন ঘিরে ঘিরে
ফিরবে আমার অশ্রুভরা গান?
---রবীন্দ্রনাথ ঠাকুর।
---------------------------------------
অন্তর্গত বাসনার বসন্ত আমার
পুষ্পিত হবে না কোন দিন।
জ্যোৎস্নার নেকাব ছিড়ে মাঝে মাঝে কাক উড়ে যায়।
--শামসুর রাহমান।
----------------------------------------------
![]() |
| ভালোবাসার কবিতা (ভালোবাসার ছন্দ) |
ও দৃষ্টি সরিয়ে নাও আমার অস্তিত্ব থেকে ,
আমি পুড়ে যাচ্ছি ,হে মহিলা ,মদির অনলে ।
এ দাহ অসহ্য তবু তোমার কাছেই যেতে চাই বারংবার ,
তোমার নিঝুম ঘাটে তুলে নিতে চাই
আঁজলা আঁজলা জল অকূল তৃষ্ণায়।
--শামসুর রাহমান।
---------------------------------------------
নতুন রোমান্টিক ভালোবাসার কবিতা ও ছন্দ আর্টিকেলটি সম্পূর্ন পড়ার জন্য ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন।











কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন