মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

গােলাপ পরিচিতি ও এর ব্যবহার..নওরোজ ।

গোলাপ অতি পরিচিত একটি ফুল ।দিবস ও বিভিন্ন উপলক্ষ ঘিরে সারা বছর গোলাপের ব্যপক চাহিদা । আধুনিক সমাজে গোলাপ সৌন্দার্য ও ভালোবাসার প্রতীক ।গোলাপকে বলা হয় ফুলের রাণী । প্রায় বিভিন্ন বর্নের ১০০ প্রজাতির  এবং কয়েক হাজার জাতের  গোলাপ ফুল রয়েছে । এদের পরিপূর্ণ গাছ ঝোপ আকৃতি ধারন করে । অন্য দিকে   গাছের ফাকে ফাকে  কাঁটা যুক্ত গোলাপ লতা অনেক উঁচুতে উঠতে পারে । গোলাপ বিভিন্ন রঙের হয়ে থাকে । যেমন - টকটকে লাল,ফিকে লাল ,হালকা বাদামি ,হলুদ , সাদা, কালো  ইত্যাদি । গোলাপ পাঁপড়ির গড়ন ও বিন্যাসে  এক ধরনের নান্দনিকতা রয়েছে  যা ফুল প্রেমিদের আকৃষ্ট করে । সুগন্ধী গোলাপের ঘ্রানও সবার প্রিয়। তবে গোলাপের ঘ্রান  অতটা তীব্র নয় ।


গোলাপ  ফুল

গোলাপ



    গাছের  বর্ননা 


    • গোলাপ গাছ  ২-৭ মিটার পর্যন্ত বড় হতে পারে ।
    • এরা ঝোপ আকৃতির হয়ে থাকে ।
    • গোলাপের পাতা পক্ষল ,পাতায় ৩-৫ উপপত্র থাকতে পারে ।
    • উপপত্র গুলোর দৈর্ঘ ৩-৬ সেমি, প্রস্থ  ১-৩ সেমি  হতে পারে  । 
    • গোলাপের  কান্ডগুলি  তীক্ষ্ণ কাঁটায় সজ্জিত থাকে ।
    • বেশিরভাগ গোলাপগুলি পাতলা হয়  তবে কয়েকটি চিরসবুজ বা প্রায় সবুজাভ হয় । 

    ফুলের বর্ননা 


    • সাধারনত চারটি   পাঁপড়ি থাকে ।
    •  কিছু  প্রজাতির ফুলের পাঁচটি পাঁপাড়ি বা তার বেশিও থাকতে পারে । 
    • পাঁপড়িগুলোর মূল অংশটি সরু এবং প্রন্তভাগ চওড়া ও মসৃন ।
    • ফুলে অনেকগুলো পুংকেশর  যা পাঁপড়ির উপর সজ্জিত থাকে । 
    • প্রতিটি পাঁপড়ি দুটি স্বতন্ত্র ভাগে বিভক্ত থাকে ।
    • গোলাপ সাধারনত সাদা, গোলাপি ,হলুদ, লাল, বিভিন্ন রঙের হয়ে থাকে । 
    • পাঁপড়ি গুলোর নিচে পাঁচটি বৃত্যংশ রয়েছে ।এগুলো যথেষ্ট বড় হতে পারে । 
    • ফুলগুলোতে মৃদু সুগন্ধ থাকে । 

    গোলাপ  ফুল

    গোলাপ



    বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস

    ০১

    ০২

    ০১

    ০২

    জগৎ/রাজ্য           

    Plantae           

    বর্গ             

    Rosales 

    অনানুষ্টানিক গোষ্ঠী 

    Tracheophytes 

    পরিবার

    Rosacea

    ক্লেড

    Angiosperms 

    উপপরিবার 

    Rosoideae 

    গোষ্ঠী 

    Rosids

    গোত্র

    Roseae

    ক্লেড

    Eudicots

    Genus

    Rosa 

    প্রজাতি

    R. chinensis 

    দ্বিপদী নাম

    Rosa chinensis





    গোলাপের  ব্যবহার 




    গোলাপ  ফুল



    ১. সৌন্দার্যবর্ধক উদ্ভিদ 


    • গোলাপ মানুষের মনের ক্ষুধা ও সৌন্দার্য -পিপাসা নিবারন করে ।  
    • চোখের তৃপ্তিদানে অতি উত্তম উপাদান গোলাপ।  গোলাপ ফুল সকলের কাছেই প্রিয় । 
    • জন্মদিন, বিবাহ, অভ্যর্থনা ,এবং উপহার প্রদানের ক্ষেত্রে প্রধান উপকরনের জায়গা করে নিয়েছে গোলাপ। বাড়ির সৌন্দার্য বাড়ানোর উদ্দিশ্যে  অধিকাংশ  ঘরের সামনে ও আশেপাশে পারিবারিক ফুল বাগানে দেখা যায় গোলাপের সমহার ।
    •  স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, হোটেল , অফিস আদালত ইত্যাদির প্রাঙ্গনে গোলাপের দেখা মেলে । অতএব সৌন্দার্যবর্ধক উদ্ভিদ হিসেবে গোলাপের গুরুত্ব অপরিসীম । 

    ২. সুগন্ধি হিসেবে 


    • গোলাপের সুগন্ধি তৈরি করা হয়  গোলাপের তেল থেকে ।   
    • ধর্মীয় অনুশীলন , ঔষধ , প্রসাধনী  এবং রান্নাতে গোলাপ জলের ব্যবহার করা হয় ।যা  গোলাপের চূর্ণিত পাঁপড়ি থেকে বাষ্প দ্বারা প্রাপ্ত   মিশ্রন । কৌশলটি পার্সিয়ায় উদ্ভত হয়েছিল পরবর্তিতে আরব, ভারত ও পূর্ব ইউরোপে ছরিয়ে পড়ে। 
    • গোলাপের এক গ্রাম তেল উৎপাদন করতে প্রায় দুই হাজার ফুলের প্রয়োজন  । 

    ৩. খাদ্য 


    • গোলাপের ফলগুলি গোলাপ হিপ  নামে পরিচিত। এ গুলো মাঝে মধ্যে জাম ,জেলি , মারমেলড ও স্যুপ তৈরিতে ব্যবহৃত হয় । 
    • এতে রয়েছে প্রচুর ভিটামিন সি ,অনেকে এটা চায়ের সাথে তৈরি করেন । গোলাপ জল খুব স্বাদ যুক্ত ,মধ্যপ্রাচ্য ,পার্সিয়া ও এশিয়ার খাবার গুলিতে এটি ব্যবহৃত হয় । 

    ৪. ঔষধ


    • গোলাপ হিপ  ভিটামিন সি এর ক্ষুদ্র উৎস হিসেবে ব্যবহৃত হয় । 
    • এটি খাদ্য পরিপূরক হিসেবে ব্যবহৃত হয় ।
    • চীনে দীর্ঘকাল ধরে গোলাপ ঔষধ হিসেবে ব্যবহৃত হচ্ছে । 


    অর্থনৈতিক অবদান 


    গোলাপ  ফুল

    গোলাপ বাগান



    • ফুলকে কেন্দ্র করে বিভিন্ন দেশে গড়ে উঠেছে বিশাল বানিজ্য  ও শত শত কোটি ডলারের বাজার ।
    • বর্তমানে গোলাপের সৌন্দার্য ও  চাহিদার কারনে সারা বছরই গোলাপ চাষ করা হচ্ছে । 
    • বাংলাদেশে বর্তমানে বানিজ্যিক ভাবে গোলাপের  চাষ  করা হচ্ছে । 
    • বর্তমানে গোলাপ অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ন অবধান রাখছে।



    প্রিয় পাঠক অনেক অনেক শূভেচ্ছা আমাদের সাথে থাকার জন্য । অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার  মতামত। আরো পোষ্ট পেতে আমাদের সাথেই  থাকুন ।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    যোগাযোগ ফর্ম

    নাম

    ইমেল *

    বার্তা *

    নওরোজ ।বাংলা নিউজ পেপার।

    নওরোজ হলো একটি প্রফেশনাল অনলাইন প্লাটফরম।এখানে আমরা শুধুমাত্র সেই সব জিনিস প্রদান করবো যেটা আপনি পছন্দ করেন।আমরা আপনাকে চাকরি ধর্ম বাণিজ্য বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিনোদন মুক্তকথা রাজনীতি লাইফস্টাইল শিক্ষা শিল্প ও সাহিত্য সর্বশেষ এর ওপর নির্ভরযোগ্য তথ্য প্রদানে আমাদের সর্বোচ্চ চেষ্টা করি।আমরা নওরোজ এর প্রতি আমাদের আবেগকে একটি ক্রমবর্ধমান অনলাইন ওয়েবসাইট এ পরিণত করতে কাজ করে যাচ্ছি।
    সম্পাদক ও প্রকাশক : মোঃতানবিরুল ইসলাম
    ইমেইল: mtitanbir2003@gmail.com
    ঠিকানা: বুকাবুনিয়া, বামনা-৮৭৩০