মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

ডেঙ্গু জ্বরের লক্ষন , পরিচর্যা ও চিকিৎসা..নওরোজ।

ডেঙ্গু এক ধরনের  জ্বরজাতীয় রোগ । যা মাঝে মাঝে মৃত্যূর কারন  হয়ে দ্বারায় ।  ডেঙ্গু  থেকে রেহাই পেতে ডেঙ্গু সম্পর্কে জানা প্রয়েজন ।






    ডেঙ্গু কি 


    • ডেঙ্গু এক ধরনের ভাইরাস জনিত রোগ ।
    • ভাইরাসের নাম ডেঙ্গু ভাইরাস বা DENV ।


    ডেঙ্গু জ্বরের লক্ষন , পরিচর্যা ও চিকিৎসা..নওরোজ।

    ডেঙ্গু জ্বর 




    • চার ধরনের ডেঙ্গু ভাইরাস রয়েছে । DEVN-1 ,DENV-2, DENV-3,DENV-4 ।
    • বর্তমানে ১০০টির বেশি দেশে ডেঙ্গু দেখা যায় । 

    যেভাবে ছড়ায় 


    • স্ত্রী এডিস মশার মাধ্যমে  ডেঙ্গু ছড়িয়ে থাকে । 
    • ডেঙ্গু জ্বরের জীবানুবাহী  মশা কামড়ালে , সেই  ব্যক্তি ৪-১০ দিনের ভিতরে ডেঙ্গু আক্রান্ত হয় । 
    • আক্রান্ত ব্যক্তিকে জীবানুবিহীন  এডিস মশা কামড়ালে  বাকি জীবনের জন্য মশাটি জীবানুবাহী মশায় পরিনত হয় । 
    • আক্রান্ত ব্যক্তির রক্ত  সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করলে সুস্থ ব্যক্তিও আক্রান্ত  হতে পারে ।
    • আক্রান্ত মায়ের থেকে শিশুর দেহে ডেঙ্গু ছড়াতে পারে । 

    এডিস মশা 




    ডেঙ্গু জ্বরের লক্ষন , পরিচর্যা ও চিকিৎসা..নওরোজ।

    এডিস মশা



    • আকারে মাঝারি আকৃতির । 
    • দেহে সাদা কালো ডোরাকাটা দাগ ।
    • ডোরাকাটা দাগ ও অ্যান্টেনা দেখে এডিস মশা চেনা সম্ভব ।
    • এদেরকে টাইগার মশাও বলা হয় । 
    • অ্যান্টেনা কিছুটা লোমশ দেখতে হয় । 
    • পুরুষ এডিস ডেঙ্গু ছড়ায় না ।

    ডেঙ্গু জ্বরের লক্ষনসমূহ 




    ডেঙ্গু জ্বরের লক্ষন , পরিচর্যা ও চিকিৎসা..নওরোজ।

    ডেঙ্গু জ্বরের লক্ষন , পরিচর্যা ও চিকিৎসা.




    ১. সাধারন 

    • উচ্চমাত্রার জ্বর ।
    • তীব্র মাথাব্যাথা ।
    • চোখের পেছনে ব্যাথা ।
    • মাংশপেশি এবং অস্থিসন্ধিতে  ব্যথা । 
    • বমি -বমি ভাব ।
    • বিভিন্ন গ্রন্থি ফূলে যাওয়া । 
    • লালছে ফুসকুড়ি দেখা দেয়া। 

    ২. গুরুতর 


    • অসুস্থতার ৩-৭ দিন পর জ্বর যখন পড়তে শুরু করে । ডেঙ্গু রোগি সঙ্কটপূর্ন অবস্থায় প্রবেশ করে । অনেকে এ পর্যায় আরোগ্য লাভ করে । তবে মোট ডেঙ্গু রোগির ৫% এ সময় গুরুতর ডেঙ্গুতে আক্রান্ত হয় । 
    • এ সময় তীব্র পেট ব্যথা ।
    • ক্রমাগত বমি হওয়া ।
    • স্বাভাবিকের চেয়ে দ্রুত শ্বাস প্রশ্বাস ।
    • নাক বা দাতের মাড়ি থেকে রক্ত ক্ষরন ।
    • ক্লান্তি বা অবসাদ ।
    • অস্তিরতা/রক্ত বমি ।
    • পায়খানার সাথে রক্ত যাওয়া । 

    ৩. হেমোরেজিক ফিভার (DHF)


    • এটা ডেঙ্গুর একটি জটিল অবস্থা । 
    • অন্যান্য  উপসর্গের পাশাপাশি  রক্তক্ষরন কিংবা প্লাজমা লিকেজের  লক্ষন দেখা দেয়  তখন ডেঙ্গু হেমোরেজিক ফিভার  বলা হয় । 
    • যথাযথ চিকিৎসা না নিলে এটা ডেঙ্গু শক সিনড্রমে  মোর নিতে পারে ।

    ডেঙ্গু শক সিনড্রোম (DSS)


    • ডেঙ্গু জ্বরের ভয়াবহ রুপ হলো  শক সিনড্রোম ।
    • রক্তচাপ হঠাৎ কমে যাওয়া ।
    • নাড়ির স্পন্দন অত্যন্ত ক্ষীন ও দ্রুত হওয়া ।  
    • শরীর হাত পা  ঠান্ডা হয়ে যাওয়া । 
    • প্রস্রাব  কমে যাওয়া ।
    •  হঠাৎ করে রোগি জ্ঞান হারিয়ে ফেলতে পারে । 

    প্রয়োজনিয় পরীক্ষা 


    • ডেঙ্গু জ্বর নিশ্চিত  হওয়ার জন্য NSI পরীক্ষা করা হয় অ
    • জ্বর শুরুর  ৩ দিন পর NSI ও  IgM  কিংবা শুধু  IgM  নামক অ্যান্টিবডি পরীক্ষা করা হয় ।
    • রক্তের অবস্থা দেখার জন্য CBC পরীক্ষা করা হয় ।
    • এছাড়াও  সার্বিক অবস্থা বুঝে চিকিৎসক অন্যান্য পরীক্ষা দিয়ে থাকেন ।

    চিকিৎসা 


    • ডেঙ্গু জ্বরের নির্দিষ্ট কোন চিকিৎসা নেই ।
    • সাধারনত নিজ থেকেই  জ্বর ভালো হয়ে যায় । 
    • জ্বর কমানোর জন্য প্যারাসিটামল যথেষ্ট । 
    • রোগিকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে ।
    • বিশেষ করে জ্বর কমতে শুরু করলে  রোগিকে গভীর ভাবে পর্যবেক্ষন করা লাগবে ।
    • গুরুতর ডেঙ্গুর  লক্ষন দেখা দিলে সময় নষ্ট না করে চিকিৎসকের শরাণাপন্ন হতে হবে ।

    রোগির পরিচর্যা 


    • সম্পূর্ন ভালো না হওয়া পর্যন্ত বিশ্রামে থাকবে ।
    • প্রচুর ভিটামিন এ ও সি সমৃদ্ধ ফল যেমন মাল্টা, কমলা ,পেঁপে, লেবু ইত্যাদি খেতে হবে ।
    • পানি শরবত ও ডাবের পানি যথেষ্ট পরিমানে পান করতে হবে ।
    • রোগি খেতে না পারলে দরকার হলে শিরাপথে স্যালাইন  দেওয়া যেতে পারে ।
    • ভেজা কাপড় দিয়ে গা মোছাতে হবে ।
    • খাদ্য তালিকায় পর্যাপ্ত আমিষ থাকতে হবে । 
    • শিশুদের খাবারের প্রতি  বিশেষ যত্ন নিতে হবে ।


    এই  ফিচারটি সংগ্রহ  করে লেখা । আরো নতুন নতুন পোস্ট নিয়ে আমি তানবিরুল ইসলাম থাকবো আপনাদের সাথে ।  অবশ্যই একটা শেয়ার দিয়ে  ,কমেন্টে   জানিয়ে দিন আপনার মতামত । ধন্যবাদ।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    যোগাযোগ ফর্ম

    নাম

    ইমেল *

    বার্তা *

    নওরোজ ।বাংলা নিউজ পেপার।

    নওরোজ হলো একটি প্রফেশনাল অনলাইন প্লাটফরম।এখানে আমরা শুধুমাত্র সেই সব জিনিস প্রদান করবো যেটা আপনি পছন্দ করেন।আমরা আপনাকে চাকরি ধর্ম বাণিজ্য বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিনোদন মুক্তকথা রাজনীতি লাইফস্টাইল শিক্ষা শিল্প ও সাহিত্য সর্বশেষ এর ওপর নির্ভরযোগ্য তথ্য প্রদানে আমাদের সর্বোচ্চ চেষ্টা করি।আমরা নওরোজ এর প্রতি আমাদের আবেগকে একটি ক্রমবর্ধমান অনলাইন ওয়েবসাইট এ পরিণত করতে কাজ করে যাচ্ছি।
    সম্পাদক ও প্রকাশক : মোঃতানবিরুল ইসলাম
    ইমেইল: mtitanbir2003@gmail.com
    ঠিকানা: বুকাবুনিয়া, বামনা-৮৭৩০