রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

ইসলামিক স্টাটাস বাংলা কুরআন ও হাদীস থেকে নওরোজ

 আমরা সবাই ফেসবুক ব্যবহার করি । অনেকেই অবসর সময়টা ফেসবুকে ব্যায় করি ।আমরা  প্রতিনিয়ত  প্রেম ভালোবাসা ,কষ্ট, জীবন মুখী,  রাজনিতী , সংস্কৃতি  নিয়ে হাজার হাজার স্টাটাসের মাঝে একটা ইসলামিক স্টাটাসের খোজ করি । হ্যা আমাদের একজন মুসলিম  হিসেবে উচিৎ  সব ক্ষেত্রে  ইসলামকে তুলে ধরা । বর্তমানের  এই অশ্লীল সোসাল মিডিয়ায়  একটু আলো ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব ।  হোক সেটা স্টাটাসের মাধ্যমে  অথবা  ভিডিও  চিত্রের  মাধ্যমে  ।


ইসলামিক স্টাটাস বাংলা
ইসলামিক স্টাটাস বাংলা



 কুরআন  ও হাদীস  থেকে  এবং  বিখ্যাত ইসলামি মনিষীদের  ইসলামিক  উক্তি  নিয়েই  আজকের রচনা  “ইসলামিক স্টাটাস বাংলা ”  শিরোনামে ।


মুখের ভাষা নিয়ে ইসলামিক স্টাটাস

১. রাসুল (স.) বলেন ,


সদা সত্য বল ।
কেননা সত্য ভালো  কাজের  পথে পরিচালিত করে ।
আর ভালো কাজ জান্নাতে নিয়ে  যায়  --  মুসিলিম ।

 

২. আবু হুরায়রা (রা.) বলেন,


যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি  ঈমান রাখে , 
সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে --বুখারি ও মুসলিম। 

 

 ৩. রাসুল (স.) বলেন ,

স্বৈরাচারী  শাসকের সামনে 
ন্যায় ও ইনসাফের  কথা বলা উত্তম জিহাদ --তিরমিজি।


৪. আল্লাহ তায়ালা বলেন ,


অতএব সুসংবাদ দাও আমার বান্দাদের যারা মনোযোগ
সহকারে  কথা শোনে এবং যা ভালো  তা গ্রহন করে --সূরা যুমার :১৭-১৮ । 


৫. আল্লাহ তায়ালা বলেন ,


হে মুমিনগন  তোমরা আল্লাহকে ভয় কর এবং সঠিক  কথা বল ।
তাহলে আল্লাহ তোমাদের  কার্যক্রমসমূহ  সংশোধন করবেন ।
এবং তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করবেন । সূরা- আহযাব ৭০-৭১ ।


৬. আল্লাহ তায়ালা বলেন :


তোমার পালনকর্তা আদেশ করেছেন যে , তাঁকে ছাড়া অন্য কারো ইবাদাত করো না এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার কর । তাদের মধ্যে কেউ  অথবা উভয়  যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদের  উহ শব্দটিও বলোনা এবং তাদেরকে ধমক দিওনা , তাদেরকে শিষ্টাচারপূর্ণ কথা বল। সূরা- বনি ইসরাইল ২৩ ।


৭.  আল্লাহ তায়ালা বলেন ,


এরা হল সেই  সমস্ত লোক  যাদের মনের গোপন বিষয় সম্পর্কেও আল্লাহ তায়ালা অবগত । অতএব  আপনি  তাদেরকে উপেক্ষা করুন এবং ওদেরকে সদুপদেশ দিয়ে এমন  কোন  কথা বলুন  যা তাদের জন্য কল্যানকর ।সূরা নিসা-৬৩ । 


৮. আল্লাহ তায়ালা বলেন ,


আমরা যা বলি আমল লেখক সম্মানিত ফেরেশতাগন তা রেকর্ড করেন। সূরা ইনফিতর - ১০।


৯. আল্লাহ তায়ালা বলেন ,


যে বিষয়ে তোমার কোন জ্ঞান নাই  সে বিষয়ে অনুমান করে কথা বলো না । কেননা  কর্ন চক্ষু হৃদয় ওদের প্রত্যেকের বিষয় কৈফিয়ত তলব করা হবে ।সূরা বনি ইসরাইল -৩৬ । 


১০. আবু হুরায়রা (রা.) বলেন ,


রাসূল (স.) বলেছেন -- কুস্তিতে  প্রতিপক্ষকে  হারিয়ে জয়  লাভ করাতে বীরত্ব নেই  বরং ক্রোধ ও রাগের  মুহুর্তে নিজেকে সংবরন  করতে পারাই বীরত্বের লক্ষন ।


ইসলামিক স্টাটাস বাংলা
ইসলামিক স্টাটাস বাংলা



 কষ্টের ইসলামিক স্টাটাস 



১. আলী (রা.) বলেন ,


মানুষের মনের মধ্যে এমন ভাবে জায়গা করে নাও যেন তুমি মরে গেলে 
তোমার জন্য তারা দোয়া করে  আর বেঁচে থাকলে  তেমাকে ভালোবাসে । 


২. আল্লাহ তায়ালা বলেন ,


আমি যখন মানুষকে  নিয়ামত দান করি , তখন সে মুখ ফিরিয়ে নেয়  ও পাশ কাটিয়ে যায় । আর যদি কোন অনিষ্ট তাকে স্পর্শ করে , তখন সে হতাশ হয়ে পরে । সূরা ইসরা -৮৩ ।


৩. আল্লাহ তায়ালা বলেন ,


তোমরা যারা নিজেদের প্রতি অিবিচার করেছো , তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না । নিশ্চই আল্লাহ সকল গুনাহ কাষমা করে দেন । নিশ্চই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু ।সূরা জুমার --৫৩ । 


৪. আল্লাহ তায়ালা বলেন , 


হে ঈমনদারগণ! তোমরা ধৈর্য ধারন করো এবং দৃঢ়তা অবলম্বন করো আর আল্লাহকে ভয় করাে ,যাতে তোমরা সফল হতে পারো । সূরা আরে ইমরান --২০০। 


৫.  আল্লাহ তায়ালা বলেন ,


তোমরা হতাশ হয়ো না  এবং দূঃখ করো না , যদি তোমরা মুমিন হও , তবে তোমরা জয়ী হবেই ।সূরা আলে ইমরান -- ১৩৯ । 


৬. আল্লাহ তায়ালা বলেন , 


তিনি অসহায়ের  আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং তিনি বিপদ -আপদ দূর করে দেন । সূরা নামল -- ৬২ । 


৭. কোরআনের মহাবাণী ,


কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে , নিশ্চই  কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে । সূরা ইনশিরাহ -- ৫-৬। 


৮.  ইয়াকুব (আ.) বলেন ,


হে আমার সন্তানেরা ! তোমরা যাও , ইউসুফ ও তার ভাইয়ের সন্ধান করো ।তোমরা আল্লাহর রহমত  থেকে নিরাশ হয়ো না । নিশ্চিত জেনো , আল্লাহর রহমত থেকে তো অবিশ্বাসী কাফের ছাড়া অন্য কেউ নিরাশ হতে পারে না । সূরা ইউসুফ -- ৮৭ । 


৯. আল্লাহ তায়ালা বলেন , 


ধৈর্য ধারন করে, নামাযের    মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো ।অবশ্য তা কঠিন ;শুধু বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব। সূরা বাকারা --৪৫ । 


১০. আল্লাহ তায়ালা বলেন ,


যারা বিশ্বাস করে এবং তাদের অন্তরগুলো আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে ,জেনে রাকো , আল্লাহর  স্মরন দ্বারা অন্তর শান্তি পায় । সূরা রাআদ --২৮ । 


১১. আল্লাহ তায়ালা বলেন ,


আমি তো আমার দুঃখ ও  অস্তিরতা গুলো  আল্লাহর সমীপেই নিবেদন করছি । সূরা ইউসুফ --৮৬ ।


১২. মহান আল্লাহ ইরশাদ করেন ,

আল্লাহ কোন ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেন না । সূরা বাকারা --২৮৬ । 


১৩. তিনি আরো   ইরশাদ করেন ,


এবং আমি অবশ্যই  তোমাদের পরীক্ষা করবো কিছুটা ভয় ,ক্ষুধা ,মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে ।তবে সুসংবাদ দাও দৈর্যশীলদের ।সূরা বাকারা --১৫৫।


ভালবাসা নিয়ে ইসলামিক স্টাটাস


১. মহান আল্লাহ তায়ালার পবিত্র বানী ,


আর মানুষের মধ্যে কেউ কেউ  আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষরুপে  গ্রহন করে এবং আল্লাহকে  ভালোবাসার মত  তাদেরকে ভালোবাসে , কিন্তু যারা ঈমান  এনেছে আল্লাহর প্রতি ভালোবাসায়  তারা সুদৃঢ় । সূরা বাকারা -- ১৬৫।


২. ইবনে আব্বাস (রা.) বলেন,



কত নিয়ামতের শুকরিয়া করা হয় না , কত আত্নীয়তার বন্ধন ছিন্ন করা হয় , কিন্তু অন্তরসমূহের  ঘনিষ্টতার মত  শক্তিশালী কোন কিছু আমি কখনাে দেখিনি । আল- আদাবুল  মুফরাদ -২৬২ । 


৩. রাসূল (স.)  বলেন ,



নিশ্চই আল্লাহর নিকঠ শ্রেষ্ট আমল হলো  আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা  এবং শুধুমাত্র তার সন্তুষ্টির জন্যই কারো সাথে শত্রূতা রাখা ।মুসনাদুল আনসার -২০৩৪১।


৪. নবী কারীম (স.) বলেন ,


কিয়ামতের দিন  আল্লাহ বলবেন , আমার মহত্বের নিমিত্তে পরস্পর  ভালবাসার  সম্পর্ক স্থাপনকারীরা কোথায় ? আজ আমি তাদেরকে আমার বিশেষ ছায়ায় ছায়া দান করবো । আজ এমন দিন ,যে দিন আমার ছায়া ব্যতীত অন্য কোন ছায়া নেই । মুসলিম , কিতাবুল বিররি ওয়াস সিলাহ-৪৬৫৫। 



৫. রাসূলুল্লাহ (স.) বলেন ,


তোমরা বেহেশতে প্রবেশ করতে পারবে না যতক্ষন পর্যন্ত  ঈমানদার না হবে , তোমরা ঈমানদার হতে পারবে না  যতক্ষন পর্যন্ত না পরস্পরের  মধ্যে ভালোবাসা  ও সৌহার্দ্য স্থাপন করবে । মুসলিম, কিতাবুল ঈমান-৮১ । 


৬. আল্লাহ তায়ালা বলেন , 


যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখেরাতে যন্ত্রনাদায়ক শাস্তি ..। সূরা আন নূর -১৯ । 



 
৭. রাসূল (স.) বলেন ,


কোন পুরুষ যখন কোন নারীর সাথে একান্তে থাকে , তখন তাদের মাঝে তৃতীয় জন হিসেবে উপস্থিত হয় স্বয়ং  শয়তান তাদের  মাঝে ভাবাবেগকে উৎসাহিত করে এবং উভয়ের মাঝে খারাপ কুমন্ত্রনা দিতে থাকে এবং  সর্বশেষে লজ্জাকর পরিস্থিতির উদ্ভব ঘটায় । তিরমিজি -১১৭১ । 




৮. আল্লাহ তায়ালা ইরশাদ করেন ,




আর তোমরা তোমাদের উপর আল্লাহর সেই নিয়ামতের কথা স্বরন করো ,যখন তোমরা পরস্পর শত্রূ ছিলে । অতঃপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসা পয়দা করে দিলেন । সূরা আল ইমরান- ১০৩। 



৯ . মহান আল্লাহ বলেন , 



তিনি তাদের অন্তর সমূহে  পরস্পর ভালোবাসা সৃষ্টি করেছেন । যদি তুমি পৃথিবীর সমস্ত সম্পদ ব্যয় করতে , তবুও তাদের অন্তর সমূহে ভালোবাসা সৃষ্টি করতে পারতে না । কিন্তু আল্লাহ তাদের  মধ্যে পরস্পরে ভালোবাসা পয়দা করে দিয়েছেন । নিশ্চই তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময় ।সূরা আনফাল - ৬৩ ।




১০. নবী কারীম (স.) বলেন ,



কোন বান্দা অন্যকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসলে  , তার রব তাকে সম্মানিত করেন । মিশকাত-৫০২২। 









প্রিয় পাঠক অনেক অনেক ধন্যবাদ আর্টিকেলটি পড়ার জন্য  । অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার অনুভুতি । 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

নওরোজ ।বাংলা নিউজ পেপার।

নওরোজ হলো একটি প্রফেশনাল অনলাইন প্লাটফরম।এখানে আমরা শুধুমাত্র সেই সব জিনিস প্রদান করবো যেটা আপনি পছন্দ করেন।আমরা আপনাকে চাকরি ধর্ম বাণিজ্য বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিনোদন মুক্তকথা রাজনীতি লাইফস্টাইল শিক্ষা শিল্প ও সাহিত্য সর্বশেষ এর ওপর নির্ভরযোগ্য তথ্য প্রদানে আমাদের সর্বোচ্চ চেষ্টা করি।আমরা নওরোজ এর প্রতি আমাদের আবেগকে একটি ক্রমবর্ধমান অনলাইন ওয়েবসাইট এ পরিণত করতে কাজ করে যাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃতানবিরুল ইসলাম
ইমেইল: mtitanbir2003@gmail.com
ঠিকানা: বুকাবুনিয়া, বামনা-৮৭৩০