“ চুল পড়ার সমস্যা”এই সমস্যায় নারী পুরুষ উভয় ভোগেন । এই ভোগান্তি সত্যি চিন্তার বিষয় । সারাদিনে সামান্য চুল পড়া স্বাভাবিক কারন সেই জায়গায় আবার নতুন করে চুল গজিয়ে যায় । কিন্তু দুশ্চিন্তার বিষয় হলো যখন একের পর এক চুল পড়তে পড়তে মাথায় টাক পড়ে যায় ।সবাই চায় এই সমস্যা থেকে মুক্তি ! কিন্তু মুক্তির উপায় কি ?
![]() |
চুল পড়ার কারন প্রতিকার প্রতিরোধ ও চিকিৎসা |
চুল পড়ার কারন
![]() |
চুল পড়ার কারন প্রতিকার প্রতিরোধ ও চিকিৎসা |
১. রেস্টিং ফেজ এর জন্য চুল ঝরে যাওয়া
- আমাদের মাথায় যত চুল আছে তার ১০ % মতো চুল রেষ্টিং ফেজ বা বিশ্রমে থাকে ।
- এরাই সাধারনত ঝরে যায় ,আবার নতুন চুল গজায় ।
- বিশেষজ্ঞরা মনে করেন প্রতিদিন ১০০ টির মত চুল পড়া স্বাভাবিক ।
- আবার চুল পড়ার ক্ষেত্রে বংশ গত কারন ও থাকতে পারে ।
২. আপনার খাদ্যাভ্যাস চুলের জন্য উপকারি নয়
- খাদ্যাভ্যাসের উপর চুলের সাস্থ্য অনেকটা প্রভাবিত ।
- ভিটামিনের ঘাটতি ও পুষ্টির অভাবে আপনার চুর পড়ে যেতে পারে বহুগুনে ।
- চিনিযুক্ত, চর্বিযুক্ত ও রিফাইন্ড করা খাবার অতিরিক্ত খাওয়ার ফলে আপনার চুল পরে যেতে পারে ।
- প্রোটিন, ওমেগা ৩, ভিটামিন , খনিজসমৃদ্ধ খাবার আজই যোগ করুন আপনার খাদ্য তালিকায় ।
- এসব খাবার আপনার চুলকে করবে স্ট্রং ও সিল্কি ।
৩. ক্ষতিকর ইউভি রশ্নি চুলের জন্য ক্ষতিকর
- সূর্য এর ক্ষতিকর (UV) রশ্নি আপনার চুলকে ভঙ্গুর , দুর্বল এবং শুষ্ক করে দেয় যার কারনে চুল পড়ে যায় ।
- তাই সূর্যর আলো থেকে চুলকে বাঁচিয়ে রাখুন ।
৪.মেডিসিনের পার্শপ্রতিক্রিয়ার জন্য চুল ঝরে পড়া
- বিভিন্ন ঔষধের পার্শপ্রতিক্রিয়ার কারনে চুল ঝরতে পারে ।
- যেমন:-জন্মনিয়ন্ত্রনের বড়ি, প্রেসারের ঔষধ ,রক্ত তরলীকরনের ঔষধ , হরমোন, মানসিক অসুস্থতার ঔষধ ।
- যদি কয়েক মাসের মধ্যে আপনি সার্জারি করে থাকেন বা এন্টি-বায়োটিক নিয়ে থাকেন এগুলোর কারনে আপনার চুল ঝরতে পারে ।
- এমন কিছু হলে বিশ্রাম নিন এবং খাদ্য তালিকায় প্রচুর প্রোটিন যোগ করুন ।
৫. চুলে অতিরিক্ত হিট দেওয়া ও ক্যমিকাল ব্যবহার করা
- কিছুদিন পর পর চুলে কালার করা ,অধিক পরিমানে ক্যমিকাল ব্যবহার করা চুল পড়ার একটি কারন ।
- সবসময় হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো ও ষ্ট্রেইটনার ব্যবহার করা এগুলো চুলকে ভঙ্গুর করে দেয় ।
৬. খুশকির কারনে চুল ঝরে যায়
- ছত্রাক সংক্রমক বা খুশকি চুল পড়ার একটি কারন ।
- সে ক্ষেত্রে ছত্রাক রোধী শ্যম্পু ব্যবহার করতে হবে ।
- সংক্রন ভালো হয়ে গেলে আবার নতুন চুল গজায় ।
৭. দুশ্চিন্তার কারনে চুল ঝরে যেতে পারে
- মানসিক সমস্যা বা দুশ্চিন্তায় থাকলে স্বাভাবিকের চেয়ে বেশি চুল পড়তে পারে ।
- তবে এ চুল পড়া সাময়িক এবং পুনরায় নতুন চুল গজায় ।
৮. রোগের কারনে চুল ঝরে যেতে পাড়ে
- কিছু অসুখ যেমন :-অ্যানিমিয়া ,টাইফয়েট ,জন্ডিস ,ম্যালেরিয়া ,ডায়াবেটিস ইত্যাদি রোগের কারনে চুল ঝরে যেতে পাড়ে ।
প্রতিকার/প্রতিরোধ
![]() |
চুল পড়ার কারন প্রতিকার প্রতিরোধ ও চিকিৎসা |
- খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমানে পুষ্টিকর খাবার রাখুন এবং পরিমান মত পানি পান করুন ।
- প্রয়োজনিয় ভিটামিন ও খনিজ গ্রহন করুন ।
- চুল সবসময় পরিষ্কার এবং খুশকিমুক্ত রাখুন ।
- সব সময় দুশ্চিন্তামুক্ত থাকুন ।
- বয়স বাড়লে চুলের রঙ তো একটু পরিবর্তন হবেই মেনে নিন ,কলপ কৃত্রিম রঙ এড়িয়ে চলুন ।
- আপনার চুল কোঁকড়া ? থাকুক না ! সোজা করার চেষ্টা না করাই উত্তম ।
- চুল অনুযায়ী চুলের ধরন বুঝে শ্যাম্পু ব্যবহার করবেন ।
- পেয়াজের রস মেখে ২৫ মিনিট পর ধূয়ে ফেলুন । এর ফলে মাথার ছত্রাক সংক্রমন কমবে ।
- মেহেদি পাতা বেটে চুলে লাগাতে পারেন এতে চুলের গোড়া মজবুত হবে ।
- অ্যালোভেরা চুলের জন্য বেশ কার্যকর । অ্যালোভেরার জেল মেখে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে ।
- কোন ঔষধ গ্রহনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন ।
চিকিৎসা
বেশির ভাগ চিকিৎসায় কিছুটা উন্নতি হলেও , সব ক্ষেত্রে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় না । ২-৫ শতাংশ মিনস্কিডিল ব্যবহার করে বেশ উপকার পাওয়া যায় । ইদানীং চুল প্রতিস্থাপন করা হয় কিন্তু এটি অনেক ব্যয়বহুল ।


.jpg)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন