দেহের বৃদ্ধি, ভরনপোষন ও উৎপাদনের জন্য খাদ্য গ্রহন করা অবশ্যক । দানা শস্য ও এদের উপজাতসমুহ গৃহপালিত পাখির খাদ্য হিসেবে ব্যবহার করা হয় । হাস মুরগির খামার পরিচালনায় যে পরিমান খরচ হয় তার ৭০ ভাগ খরচ হয় খাদ্য ক্রয় খাতে । নিম্নে আলোচনা করা হলো ।
|
গৃহপালিত পাখির সুষম খাদ্য..কৃষি তথ্য নওরোজ |
খাদ্যের বৈশিষ্ট
- দানা শস্য ও এদের উপজাত সমুহ তাজা ও মানসম্মত হতে হবে ।
- খাদ্যে পাখির প্রয়োজনিয় পুষ্টি উপাদান বিদ্যমান থাকবে ।
- খাদ্য জীবানু , ছত্রাক ও পরজীবী মুক্ত হতে হবে ।
- প্রয়োজনিয় উপাদান ব্যবহার করে খাদ্য প্রস্তুত করতে হবে ।
- খাদ্য হজম যোগ্য ও সহজপাচ্য হবে ।
- খাদ্যের উৎপাদন খরচ কম হতে হবে ।
- খাদ্যকে যে কোন প্রকার দুর্গন্ধ মুক্ত হতে হবে ।
- খাদ্য উপকরন সহজলভ্য হতে হবে ।
গৃহপালিত পাখির সুষম খাদ্য
বিভিন্ন খাদ্য উপকরন মিশ্রিত করে পাখির রেশন তৈরি করা হয় ।রেশন হচ্ছে ২৪ ঘন্টায় পাখি দ্বারা গৃহীত খাদ্য। রেশন অবশ্যই পুষ্টি উপাদানে সুষম হতে হবে । যে রেশনে পাখির প্রয়োজনীয় শর্করা আমিষ চর্বি খনিজ লবন ও ভিটামিনিউপস্থিত থাকে তাকে সুষম রেশন বলে ।
সুষম খাদ্য বা রেশনের কাজ
- খাদ্য বেঁচে থাকতে সাহায্য করে ।
- খাদ্য শক্তি যোগায় ।
- খাদ্য দেহের বৃদ্ধিতে সাহায্য করে ।
- দেহের হাড় গঠনে সাহায্য করে ।
- দেহ কোষের ক্ষয়পুরন ও বৃদ্ধি সাধন করে ।
- দেহের পানির সমতা রক্ষা করে ।
- দেহে রক্ত তৈরিতে সাহায্য করে ।
- দেহের রোগ প্রতিরোধ করে ।
- ডিম ও মাংস উৎপাদনে সাহায্য করে ।
মুরগির খাদ্য
ডিমপারা মুরগির ৩ প্রকার রেশনের নাম
- লেয়ার স্টার্টার বা প্রারম্ভিক রেশন : ০-৮ সপ্তাহ পর্যন্ত ।
- বাড়ন্ত মুরগির রেশন :৯-১৯ সপ্তাহ পর্যন্ত ।
- ডিমপারা বা লেয়ার মুরগির রেশন : ২০-৭২ সপ্তাহ পর্ন্ত ।
ব্রয়লার মুরগির ৩ প্রকার রেশনের নাম
- ব্রয়লার স্টার্টার :০-২ সপ্তাহ ।
- ব্রয়লীর গ্রোয়ার : ৩-৪ সপ্তাহ পর্ন্ত ।
- ব্রয়লার ফিনিশার : ৫-৬ সপ্তাহ ।
খাদ্য উপকরন
খাদ্য উপকরনের তালিকা |
||
|
পুষ্টি উপাদান |
খাদ্য উপকরন |
|
|---|---|---|
|
শর্করা |
গম, ভুট্টা ,ধান ,চাল , চালের কুড়া ,গমের ভুসি ইত্যাদি |
|
|
আমিষ |
শুঁটকি মাছের গুড়া ,তিলের খৈল , সরিষার খৈল ,সয়াবিন মিল , রক্তের গুড়া ইত্যাদি । |
|
|
স্নেহ |
বিভিন্ন উদ্ভিজ্জ তৈল যেমন : পাম তৈল ,তিলের তৈল , সয়াবিন তৈল ,ইত্যাদি । |
|
|
খনিজ পদার্থ |
খাদ্য লবন ,ঝিনুক খোসা চুর্ন , হাড়ের গুড়া , ডিমের খোসা ,চুনা পাথর ইত্যাদি । |
|
|
ভিটামিন |
শাকসবজি , ভিটামিন মিনারেল প্রমিক্স ইত্যাদি । |
|
|
পানি |
পরিস্কার বিশুদ্ধ জীবানুমুক্ত পানীয় জল । |
|
মুরগির খাদ্য গ্রহন
মুরগির দৈনিক খাদ্য গ্রহন তালিকা |
||
|
বয়স |
মুরগি(গ্রাম/দিন ) |
ব্রয়লার(গ্রাম/দিন ) |
|---|---|---|
|
১ম সপ্তাহ |
১০ |
২৫ |
|
২য় সপ্তাহ |
২০ |
৬৫ |
|
৩য় সপ্তাহ |
২৫ |
১০০ |
|
৪ র্থ সপ্তাহ |
৩০ |
১৩০ |
|
৫ম সপ্তাহ |
৩৫ |
১৬০ |
|
৬ষ্ঠ সপ্তাহ |
৩৭ |
১৬৫ |
|
৭ম সপ্তাহ |
৪০ |
--- |
|
৮ম সপ্তাহ |
৪৫ |
--- |
|
বাড়ন্ত |
৭০ |
--- |
|
বয়স্ক |
১১৫ |
--- |
ডিমপাড়া মুরগির খাদ্য উপকরনের মিশ্রন হার |
||
|
উপকরনের নাম |
শতকরা হার(%) |
|
|---|---|---|
|
গম/ভুট্টা ভাঙ্গা |
৪৫-৫৫ |
|
|
গমের ভুসি |
৮-১২ |
|
|
চালের মিহিকুঁড়া |
১০-১৫ |
|
|
তিলের খৈল |
১০-১৫ |
|
|
শুটকি মাছের গুড়া |
১০-১২ |
|
|
ঝিনুক চূর্ন ও হাড়ের গুড়া |
১.৫-৭ |
|
|
লবন |
০.৫ |
|
- ভিটামিন ও খনিজ মিশ্রন উৎপাদনকারী প্রতিষ্টানের নির্দেশিত মাত্রা যোগ করতে হবে ।
- পর্যাপ্ত পরিমান বিশুদ্ধ পানি ।
ব্রয়লার মুরগির খাদ্য উপকরনের মিশ্রন হার |
||
|
উপকরনের নাম |
প্রারম্ভিক রেশন (% ) |
বৃদ্ধি রেশন (%) |
|---|---|---|
|
গম/ ভুট্টা ভাঙ্গা |
৫০ |
৫২ |
|
চালের মিহিকুড়া |
১৪ |
১২ |
|
তিলের খৈল |
১২ |
১০ |
|
শুটকি মাছের গুড়া |
১৪ |
১২ |
|
সয়াবিন মিল |
৮ |
৯ |
|
সয়াবিন তৈল |
--- |
২ |
|
হাড়ের গুড়া |
১.৫ |
২.৫ |
|
খাদ্য লবন |
০.৫ |
০.৫ |
|
সর্বোমোট |
১০০ |
১০০ |
হাসের খাদ্য
হাসের তিন প্রকার রেশনের নাম
- প্রারম্ভিক রেশন : ০-৪ সপ্তাহ পর্যন্ত ।
- বাড়ন্ত হাসের রেশন : ৫-১৯ সপ্তাহ পর্যন্ত ।
- ডিমপারা হাসের রেশন : ২০ সপ্তাহ থেকে বাকি সময় পর্যন্ত ।
হাসের দৈনিক খাদ্য গ্রহন তালিকা |
||
|
বয়স |
হাঁস (গ্রাম/দিন ) |
|
|---|---|---|
|
১ম সপ্তাহ |
১৫ |
|
|
২য় সপ্তাহ |
২৫ |
|
|
৩য় সপ্তাহ |
৩০ |
|
|
৪ র্থ সপ্তাহ |
৩৫ |
|
|
৫ম সপ্তাহ |
৪০ |
|
|
৬ষ্ঠ সপ্তাহ |
৪৫ |
|
|
৭ম সপ্তাহ |
৫০ |
|
|
৮ম সপ্তাহ |
৫৫ |
|
|
বাড়ন্ত |
৮৫ |
|
|
বয়স্ক |
১২৫ |
|
হাঁসের খাদ্য উপকরনের মিশ্রন হার |
||
|
উপকরনের নাম |
শতকরা হার(%) |
|
|---|---|---|
|
ভুট্টা ভাঙ্গা |
৪০-৫০ |
|
|
ধানের কুড়া |
১০-১৫ |
|
|
খৈল |
১০-১৫ |
|
|
সয়াবিন মিল |
৮-১০ |
|
|
শুটকি মাছের গুড়া |
৮-১০ |
|
|
ঝিনুক/শামুকের খোসা চূর্ন |
১.৫-৬.৫ |
|
|
লবন |
০.৫ |
|

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন